• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনায় ড. খন্দকার মোশাররফ হোসেনের গণমিছিলকে কেন্দ্র করে বিএনপি ঐক্যবদ্ধ, সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ

বিপ্লব সিকদার / ৫২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

কুমিল্লার মেঘনা উপজেলায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির গণ মিছিল। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এই গণ মিছিলকে কেন্দ্র করে পুরো উপজেলা এখন উৎসবমুখর।

 

উপজেলার প্রবেশমুখ থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক, ইউনিয়ন, বাজার—সবখানেই ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণা, মাইকিং ও বিভিন্ন গ্রামে প্রস্তুতি সভা নিয়ে। মাঠপর্যায়ের নেতারা বলছেন, এ গণ মিছিলে ব্যাপক লোকসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

জানাগেছে, গণ মিছিলটি আগামীকাল বেলা ৩টায় মানিকারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস এলাকায় গিয়ে শেষ হবে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ কাটিয়ে উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিকে সফল করার জন্য মাঠে কাজ করছে।

মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন বলেন,
“ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ওলামা দলের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। গণ মিছিল সফল করতে আমরা প্রস্তুত।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান জানান,
“মেঘনা উপজেলায় প্রায় ১ লাখ ১২ হাজার ভোটার ও ১০৫টি গ্রাম রয়েছে। আমরা দফায় দফায় প্রস্তুতি সভা করেছি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি গণ মিছিল সফল করার জন্য।”

মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী বলেন,
“প্রতিটি ইউনিয়ন থেকে শৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে কাজ করছে।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন মহলের অনেকে জানিয়েছেন, গণ মিছিলে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য প্রশাসনকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন গ্রহণ করতে হবে ।

গণ মিছিলকে কেন্দ্র করে মেঘনা বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস স্পষ্ট। বহুদিন পর নেতাকর্মীরা একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামছেন—এমনটাই বলছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন