• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

একটি গণমিছিলেই হযবরল বিএনপি হলো সুসংগঠিত, মেঘনায় ঐক্যের জোয়ার

বিপ্লব সিকদার, দিলীপ দাস। / ৬৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিপ্লব সিকদার / দিলীপ দাস :

কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে গতকাল শনিবার এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। স্বল্প সময়ে আয়োজন করা হলেও এই গণমিছিল শুধু উপস্থিতির দিক থেকে নয়—দীর্ঘদিনের হযবরল ও বিভক্ত স্থানীয় বিএনপিকে সু-শৃঙ্খল ও ঐক্যবদ্ধ করতেই বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

গণমিছিলকে ঘিরে উপজেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন, তোরণে সজ্জিত করা হয় প্রধান সড়ক থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের অভ্যন্তরীণ পথগুলোও। সপ্তাহজুড়ে ঘরে ঘরে দলের নেতাকর্মীদের জনসংযোগ ও প্রচারণায় মেঘনার সর্বত্র সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।

উপজেলার প্রতিটি গ্রাম থেকে নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ গণমিছিলে যোগ দিতে ছুটে আসেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার আকাঙ্ক্ষায় সাধারণ মানুষও ভিড় করেন মিছিলে। অনেকেই সাংবাদিকদের বলেন—“বরেণ্য রাজনীতিক ড. মোশাররফকে দেখতে মানুষ আজ মাঠে নেমেছে। দীর্ঘদিন পর তাঁকে কাছে পাওয়ার অনুভূতি আলাদা।”

মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়াসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণায় এই গণমিছিল নতুন গতি আনবে। তারা মনে করছেন, বিএনপির অভ্যন্তরীণ ঐক্য পুনরুদ্ধার এবং ভোটের মাঠে ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে এই গণমিছিল হবে একটি শক্তিশালী মোড় ঘোরা মুহূর্ত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন