• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

দাউদকান্দিতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপ্লব সিকদার / ৬১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫টি ইউনিয়নের নেতা–কর্মীদের নিয়ে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গয়েশপুর শান্তির নীড়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “আগামী নির্বাচন দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। সংগঠনকে আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত করতে মাঠ পর্যায়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “দাউদকান্দি–মেঘনার মানুষ পরিবর্তন চায়। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি প্রস্তুত।”

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন