• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক ভিত্তি নেই : নাজমুল হাসান

বিপ্লব সিকদার / ৪১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক ভিত্তি নেই এমন পোস্ট করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি, নাজমুল হাসান। আজ তিনি ফেসবুক আইডিতে সমালোচনা করে এ কথা লিখেছেন। পোস্ট টি হুবহু তুলে ধরা হলো —

 

সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম বলেছিলেন ” জনতাই আমার বৈধতা ” তার বহিঃপ্রকাশ মন্ত্রীত্ব ছেড়ে জনগনের কাতারে নেমে আসা। রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা থেকে পূর্ন মেয়াদ সম্পন্ন না করে ৬মাসের মাথায় মন্ত্রীত্ব ছেড়ে নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আমরা সেটাকে সাধুবাদ জানাই।

বিচার, সংস্কার, নির্বাচন মাথায় নিয়ে
উপদেষ্টা পরিষদে দায়িত্ব নিলেন কিন্তু গত দেড় বছর শুধু নিজেদের স্বার্থকেন্দ্রিক রাজনীতি করলেন এমন এক বাস্তবতায়, আগামীকাল তফশিল আর আজ পদত্যাগ করলেই কি জনগনের কাতারে নেমে আসতে পারবেন?
দ্য মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, প্রতিমাসে ১লাখ ৫হাজার টাকার বেতন, বাসা ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, আসবাপত্রের জন্য ৫লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫হাজার টাকা, দৈনিক এলাউন্সবাবদ ২ হাজার,মাসিক নিয়ামক ভাতা ১০ হাজার,স্বেচ্ছাধীন তহবিল থাকবে ১০ লাখ টাকা,বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা ৮ লাখ টাকা,চিকিৎসা, যাতায়াতসহ
সকল ধরনের সেবা, ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীসহ রাষ্ট্রীয় সকল সুবিধা গ্রহন করলেন একদিনের মাথায় জনগনের কাতারে চলে আসবেন? শরীর থেকে মন্ত্রীত্বের ঘ্রান যেতে ও মিনিমাম ৬মাস প্রয়োজন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক ভিত্তি নেই। জুলাই -আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারে, উপদেষ্টার( মন্ত্রী) মতো গুরুত্বপূর্ণ, মর্যাদা এবং সন্মানের জায়গায় অধিষ্ঠিত হওয়ার পর ও এইধরনের রাজনৈতিক অভিপ্রায়, রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। বিষয়টা এমন ” ফুটবল খেলায় ৯০ মিনিট রেফারির ভূমিকায় থেকে খেলোয়াড়দের হলুদ,লাল কার্ড দেখিয়ে অতিরিক্ত সময়ে হঠাৎ করে রেফারির ড্রেস পরিবর্তন করে খেলোয়াড় সেজে গোল করা “।

একজন সচেতন নাগরিক হিসেবে,জুলাই গনঅভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে এইধরনের ক্ষমতাপিপাষু রাজনীতিকে সাপোর্ট দিতে পারি না।
আসন্ন নির্বাচনে প্রশাসনিক প্রভাব বিস্তার কমাতে,
নিরপেক্ষতা, লেবেল প্লেয়িং ফিল্ড ও
ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই এবং অবশ্যই দেড় বছর ধরে দায়িত্ব পালন করা উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে পারে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন