• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

জোট বা আসন সমঝোতায় চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার

বিপ্লব সিকদার / ৪৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদ (জিওপি) এখনও জোট বা আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।

আজ বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুর তার ফেসবুক ওয়ালে জানিয়েছেন, “আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী সংসদের ভূমিকা অপরিসীম। তাই আগামীর ঐতিহাসিক সংসদে যেন জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন থাকতে পারেন, আমরা সেরকম একটি সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী জোট বা আসন সমঝোতার বিষয়ে বিভিন্ন পক্ষের সাথে আলাপ-আলোচনা চালাচ্ছি।”

তিনি আরও জানিয়েছেন, সব কিছুর পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলের নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের আগামী শনিবারের সভায়।

জিওপি সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ আলোচনায় অংশগ্রহণকারী নেতারা সম্ভাব্য জোট অংশীদারদের সাথে বৈঠক চালাচ্ছেন এবং আসন সমঝোতা নিয়ে প্রাথমিক সমীক্ষা করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন