• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মাঠে নেমে টানা প্রচারণায় ড. মারুফ

বিপ্লব সিকদার / ৪১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিনের নির্বাচনী প্রচারণায় নামছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রচারণার সময়সূচি ও বিজয় দিবসের কর্মসূচি প্রকাশ করেছেন।

টানা চার দিনের প্রচারণা শুরু

ঘোষিত সূচি অনুযায়ী ১২ ডিসেম্বর কুশিয়ারা, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে বিকেল ৩টায় গণসংযোগের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন তিনি।
১৩ ডিসেম্বর বিকেল ৩টায় শহীদ রিফাত পার্কে দাউদকান্দি পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন।
তৃতীয় দিন ১৪ ডিসেম্বর মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচরে তার কর্মসূচি অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা ও কান্দারগাঁও এলাকায় চতুর্থ দিনের প্রচারণা সম্পন্ন করবেন এই বিএনপি নেতা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মাঠের রাজনীতি গতি পেতে শুরু করেছে এবং মারুফের সরাসরি অংশগ্রহণে তৃণমূলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবসের দিন, ১৬ ডিসেম্বর সকাল ৮টায় দাউদকান্দির ‘মারুফ ভিলা’ থেকে যাত্রা করে বিশ্বরোড মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।

ড. মারুফ বলেন, “জনগণের সঙ্গে সরাসরি কথা বলা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো—দুটিই আমার রাজনৈতিক দায়িত্ব।”কর্মসূচি ঘিরে দাউদকান্দি ও মেঘনা এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ বেড়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন