কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
তফসিল ঘোষণার পর তিনি জানিয়েছেন, প্রতীক বরাদ্দ বা প্রচারণা শুরুর সময় না আসা পর্যন্ত বিএনপি কোনো ধরনের প্রচার–প্রচারণা স্থগিত রাখবে। তিনি নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ ও আইন সম্মত আচরণ প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রতিটি নেতা ও কর্মী দায়িত্বের সঙ্গে কাজ করবে, যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।