• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

ঢাকা -৫ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে উপদেষ্টা হলেন ড. মাহবুবুর রহমান মোল্লা

বিপ্লব সিকদার / ৫৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ড. মাহবুবুর রহমান মোল্লা। দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়ন, যুব নেতৃত্ব গঠন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা এই শিক্ষাবিদের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতারা।

দলীয় সূত্র জানায়, নির্বাচনী কৌশল, ভোটার যোগাযোগ, শিক্ষার্থী–অভিভাবক পর্যায়ের নেটওয়ার্ক এবং সামাজিক কাঠামো বিশ্লেষণে ড. মোল্লার অভিজ্ঞতা কমিটিকে আরও সমৃদ্ধ করবে। নবীউল্লাহ নবীও তার বক্তব্যে বলেন, “অধ্যাপক ড. মাহবুবুর রহমান মোল্লা যেমন একজন শিক্ষাবিদ, তেমনি সমাজউন্নয়নমূলক কাজেও তিনি অনন্য। তার দিকনির্দেশনা আমাদের নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষাঙ্গন ও গণমানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা ব্যক্তিদের কমিটিতে যুক্ত করা নির্বাচনী মাঠে বিএনপির জন্য কার্যকর ভূমিকা রাখবে।

ঢাকা–৫ আসনে নবীউল্লাহ নবীর নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন