কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও যুদ্ধকালীন কমান্ডার আব্বাস উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক প্রতিনিধি ও অধ্যক্ষ আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আবুল কালাম, নারী নেত্রী ফাতেমা আক্তার খানম, মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনীর দ্বারা নির্মমভাবে শহিদ হওয়া বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।