বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত শারীরিক চেকআপের জন্য আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আইনজীবী, ড.খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর গমন করেন। সেখানে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
চিকিৎসা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের দেশে ফিরবেন।