• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি

মেঘনায় ৮ দলীয় জোটে সুলতান মহিউদ্দিনকে নিয়ে গুঞ্জন

বিপ্লব সিকদার / ৩৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

মেঘনা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে মুফতি সুলতান মহিউদ্দিন স্থানীয় ভোটার ও রাজনৈতিক নেতাদের মধ্যে প্রার্থী হিসেবে গুঞ্জন চলছে । স্থানীয় নেতারা বলছেন,একাধিকবার নির্বাচনে অংশ গ্রহণ করার ফলে তিনি একজন পরিচিত মুখ ও গ্রহণযোগ্যতা অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, সুলতান মহিউদ্দিনের স্বজন ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক এবং মেঘনা উপজেলায় দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড তাকে স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য করেছে এবং বিএনপির অনেক নেতারাই তার আত্মীয়, স্বজন প্রীতি কমবেশি থাকবেই । ভোটাররা তার নেতৃত্বগুণ, স্থানীয় সমস্যা বোঝার ক্ষমতা ও উপস্থিতি বিশেষভাবে স্বাগত জানান।

অপর প্রার্থী মনিরুজ্জামান বাহালুল (বাংলাদেশ জামায়াতে ইসলাম) ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এই দুই প্রার্থীর বাড়ি দাউদকান্দি ফলে মেঘনায় তাদের তুলনায় তার স্থানীয় সমর্থন উল্লেখযোগ্যভাবে বেশি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মেঘনায় স্থানীয় শক্তি ও জনপ্রিয়তার ভিত্তিতে সুলতান মহিউদ্দিন জোটের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জোটের কেন্দ্রীয় নেতৃত্বের কৌশল ও সমঝোতার ওপর নির্ভর করবে।

স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন, মনোনয়ন নিশ্চিত হলে সুলতান মহিউদ্দিন মেঘনা-দাউদকান্দি আসনে ৮ দলীয় জোটকে শক্তিশালী প্রার্থী হিসেবে উপস্থাপন করতে সক্ষম হবেন। তবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি তৃণমূল কর্মীদের এ বিষয়ে যথেষ্ট সজাগ থাকার অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন