• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি

মেঘনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদ দাতা / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার মেঘনা উপজেলায় শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। সোমবার বিকেলে উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। এ সময় তিনি বলেন, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ড প্রমাণ করেছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার এই মুহূর্তে পদত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নেই।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শেষে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন