• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

আগামীকাল মেঘনায় আসছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

বিপ্লব সিকদার / ৫৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লার মেঘনা উপজেলায় আগামীকাল বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন আগামীকাল ২৯ ডিসেম্বর মেঘনা উপজেলায় আসছেন।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকাল ১১টা ৩০ মিনিটে মেঘনা উপজেলা বাসস্ট্যান্ডে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।দোয়া মাহফিল শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচন ২০২৬ উপলক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা  রয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা -১ (দাউদকান্দি -মেঘনা) সংসদীয় আসনে   ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা জানান, ড. খন্দকার মোশাররফ হোসেনের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেঘনা উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন