• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

কক্সবাজার সদর মডেল থানার ইয়াবার কোটি টাকার চালান উদ্ধার

বিপ্লব সিকদার / ৫৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের মাত্র ২১ দিনের মাথায় মাদকবিরোধী অভিযানে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে পুলিশ। দীর্ঘ পাঁচ বছরের ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবার চালান উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা। অভিযানে কোটি টাকা মূল্যের ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওসি মো. ছমিউদ্দিন সরাসরি নেতৃত্ব দেন। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এসআই তানভীর, এএসআই এমিলন বড়ুয়া, এএসআই সজল কান্তি শর্মাসহ থানার একাধিক চৌকস সদস্য। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে পেশাদারিত্ব ও কৌশলের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি মো. ছমিউদ্দিন বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এই সাফল্য দলগত প্রচেষ্টার ফল। তিনি অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করতে কক্সবাজার সদর মডেল থানা ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন