• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

তিনজনই মেঘনার সন্তান: কুমিল্লা-২ আসনে জমজমাট প্রতিযোগিতা

বিপ্লব সিকদার / ৭৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে ৩ জনই মেঘনা উপজেলার সন্তান। তারা হলেন—  মো: সেলিম ভূঁইয়া (বিএনপি),  মো: রমিজ উদ্দিন (স্বতন্ত্র) এবং  মো: নাজিম উদ্দিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।মনোনয়নপত্র দাখিল করা অন্যান্য প্রার্থীরা হলেন— মো: আব্দুল মতিন (স্বতন্ত্র), মো: মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো: আমির হোসেন (জাতীয় পার্টি), মোহাম্মদ আশরাফুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: আব্দুস সালম (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) এবং মো: শাহাবুদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি)।
আসন্ন নির্বাচনে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থানীয়রা উল্লেখ করছেন, তিন মেঘনার সন্তান প্রার্থী আসনটিকে আরও জমজমাট এবং প্রতিযোগিতামূলক করে তুলেছে। প্রার্থীরা সকলেই নির্বাচনী বিধিমালা মেনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন