• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দি–মেঘনা সরাসরি সংযুক্ত করা হবে : ড. খন্দকার মারুফ হোসেন

বিপ্লব সিকদার / ৪৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দাউদকান্দি ও মেঘনা উপজেলাকে সরাসরি স্থলপথে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এবং দলীয় মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই দুই উপজেলার মধ্যে সংযোগ সড়ক ও সেতু নির্মাণ করা হবে।
গত ২৯ ডিসেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় বিশেষ দোয়া করা হয়।ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে নদীবেষ্টিত এই দুই উপজেলা আজও সরাসরি স্থল যোগাযোগ থেকে বঞ্চিত। দাউদকান্দির কেরোসিন ঘাট থেকে গঙ্গাপ্রসাদ হয়ে আলিপুর ঘাট পর্যন্ত সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে মেঘনা উপজেলা সদরের সঙ্গে স্থায়ী সংযোগ গড়ে তোলা হবে। এতে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে, বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দাউদকান্দি ও মেঘনার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসন বিএনপির অগ্রাধিকারভুক্ত উন্নয়ন পরিকল্পনার অংশ।এ সময় দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন