• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ হাসানের মাতৃবিয়োগে কুমিল্লা উত্তর জেলা নেতৃবৃন্দের শোক

বিপ্লব সিকদার / ২৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হোমনা পৌর শাখার সদস্য-সচিব মো. নাহিদ হাসানের মমতাময়ী মা নাছিমা বেগম (৫১) বার্ধক্যজনিত কারণে গত বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নাছিমা বেগমের ইন্তেকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা জেলা (উত্তর)-এর আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য-সচিব মো. অহিদুজ্জামান মোল্লা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক যৌথ শোকবার্তায় জেলা নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, যেন তিনি শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা দান করেন।শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমা নাছিমা বেগমের জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন