• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কর প্রশাসনে ডিজিটাল রূপান্তর বিষয়ে বিসিএস একাডেমিতে ক্লাস

বিপ্লব সিকদার / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

বিসিএস (কর) একাডেমিতে সহকারী কর কমিশনারদের চলমান বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (AFC-30 ও AFC-31)-এর অংশ হিসেবে কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত “Digital Transformation of Tax Administration: Way Forward” শীর্ষক এই ক্লাস গ্রহণ করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ।ক্লাসে তিনি কর প্রশাসনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, অটোমেশন, ই-গভর্ন্যান্স এবং করদাতাবান্ধব সেবা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে ডিজিটাল রূপান্তরের কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর কর প্রশাসন সময়োপযোগী রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক মোঃ মাসুদুর রহমান মাসুদ, পরিচালক রিগ্যান চন্দ্র দে, উপ পরিচালক (প্রশাসন) খন্দকার মোঃ হাসানুল ইসলাম, উপ পরিচালক (প্রশিক্ষণ) মওদুদ আহম্মদ ভূঁইয়াসহ একাডেমির সকল অনুষদবৃন্দ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, এ ধরনের দিকনির্দেশনামূলক ক্লাস ভবিষ্যৎ কর কর্মকর্তাদের দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশাসক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন