• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি

বিপ্লব সিকদার / ৩৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করবেন। সফরকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
দলীয় চেয়ারপার্সনের কার্যালয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি তিনি ঢাকা থেকে যাত্রা শুরু করে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন। ওই দিন বগুড়াতেই রাত্রিযাপন করবেন।
১২ জানুয়ারি রংপুরের পীরগঞ্জে কর্মসূচি শেষে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও পৌঁছাবেন। রাতে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন।
১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে যাত্রা করে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রাতে রংপুরে রাত্রিযাপন করবেন।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলীতে কর্মসূচি শেষে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
এই সফরের অংশ হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, মরহুমা তৈয়বা মজুমদারসহ জুলাই গণঅভ্যুত্থানের নিহত যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সফর সংক্রান্ত সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন (অবঃ) গণিউল আজম, পরিচালক (সমন্বয়)। যোগাযোগ নম্বর: ০১৭৫৫-৭১৮২৭৫।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন