• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা

বিপ্লব সিকদার / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে স্বামীর বাড়িতে তাকে দাফন করা হয়।
এর আগে একই দিন ঢাকার ডেমরা এলাকায় বাবার বাড়ির কাছে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জননী। তার স্বামী মো. শাহজাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
নিহতের স্বামী মো. শাহজাহান মাস্টার জাগো নিউজকে জানান, মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে ফেরদৌস আরাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৭টার দিকে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারসহ দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন