• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেনবাগ থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১ সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন নেত্রকোণায় নিজ বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা সাইবার মামলায় সাংবাদিক শফিকের জামিন সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান পৌর প্রকল্পে সাশ্রয় ১ কোটি ৩৩ লাখ, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ

স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা

মেঘনা প্রতিনিধি / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা উপজেলা মডেল প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলের চারপাশে অবস্থান নেয়।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের নেতা রূপমিয়া হোসাইন রাজ, মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেসুর রহমান এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির ইসলাম রহিম। এ ছাড়া গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সেবার মান নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যার সমাধান এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
সমাবেশে গত ৪ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া মোক্তার হোসেন নামে এক যুবকের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের সংঘর্ষের ঘটনাও তুলে ধরা হয়। বক্তাদের অভিযোগ, ওই ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও রোগীর পক্ষের অভিযোগকে গুরুত্ব না দিয়ে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অনিয়ম দূর করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন