• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

দাউদকান্দিতে বিএনপির সভায় প্রধান অতিথি তারেক রহমান

বিপ্লব সিকদার / ৪৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আগামী ২৫ জানুয়ারি রবিবার কুমিল্লার দাউদকান্দি পৌরসভার কেন্দ্রীয় ঈদগাও মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ উপলক্ষে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য রাখবেন বলে  জানা গেছে।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।সমাবেশে সভাপতিত্ব করবেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।দলীয় নেতারা জানান, সমাবেশে দাউদকান্দি, মেঘনা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে সমাবেশকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে এই সমাবেশের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন