ঢাকা   ০১:২৬:০৬ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

বিপ্লব সিকদার
  • Update Time : Tuesday, January 20, 2026,
  • 508 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রণালয়টির নতুন নাম হবে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নারী অধিকার ও মর্যাদাকে আরও স্পষ্টভাবে তুলে ধরতেই এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টাসহ ছয়জন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ১৪ জন সচিব ও সিনিয়র সচিব।
সরকারি সূত্র জানায়, নাম পরিবর্তনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিকভাবে পরিচালনার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি