https://bindubanglatv.com/
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করেছেন।
রোববার (১৮ অক্টোবর) তিনি দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করেন। এ সময় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজেদুল ইসলামসহ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। তবে পরিদর্শনের বিস্তারিত কার্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজেদুল ইসলাম পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।