ঢাকা   ০১:২৩:০৭ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে পৃথক অভিযানে ২৬ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026,
  • 4 Time View

দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি, পুলিশ আইনের ৩৪ ধারায় আটক ব্যক্তি এবং মোবাইল কোর্টের আসামিসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা-পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) রেজোয়ানুল ইসলাম, মধুসূদন মজুমদার, কমল কৃষ্ণ সাহা, ইসমাইল হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়াসহ পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার আসামি একজন, চুরি মামলার আসামি দুজন, পরোয়ানাভুক্ত আসামি দুজন, পুলিশ আইনের ৩৪ ধারায় চারজন এবং মোবাইল কোর্টের আসামি ১৭ জন রয়েছেন।

ডাকাতি মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকার শাহজালাল (৪০)। চুরি মামলায় গ্রেপ্তার দুজন হলেন সাতপাড়া এলাকার আলমগীর (৩৪) ও ঋষিপাড়া এলাকার দীপু মণ্ডল (২০)।

পরোয়ানাভুক্ত গ্রেপ্তার দুজন হলেন আউটবাগ এলাকার ইয়াছিন মিয়া ও মোবারকপুর এলাকার কাদির মিয়া (৪৫)। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় সজল (১৯), হোসাইন (১৮), আল আমিন (৩৫) ও আসিফকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সজলের স্থায়ী ঠিকানা টাঙ্গাইল সদর হলেও তিনি দাউদকান্দির সবজিকান্দি এলাকায় বসবাস করতেন।

মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার অন্য ১৭ জন হলেন জয় চন্দ্র, ফারুক, ফরিদ মিয়া, ইমন, তুহিন, বিল্লাল, মোহাম্মদ আলী, ফয়সাল, অকুজ, মফিজ মিয়া, জুয়েল, মোহাম্মদ আলী, হারুন, আইয়ুব, মিঠু, লোকমান ও সাব্বির। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় ছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি