• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনায় নতুন ভবনে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদ দাতা / ৪৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় সাব-রেজিস্ট্রারের কার্যালয় নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) থেকে অস্থায়ী ভাবে নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্বে মানিকারচর ইউনিয়নের উত্তর বাউশিয়া এলাকায় অবস্থিত কার্যালয়টি এখন মেঘনা উপজেলা পরিষদ ও মেঘনা থানার নিকটবর্তী মেঘনা বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা প্লাজায় স্থানান্তর করা হয়েছে। অদ্য তারিখ থেকেই নতুন কার্যালয়ে নিয়মিত দলিল রেজিস্ট্রেশনসহ সকল দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ বিষয়ে দলিল লেখক সমিতি সূত্রে জানানো হয়েছে, কার্যালয় স্থানান্তরের ফলে সাধারণ জনগণ ও সেবা প্রত্যাশীদের জন্য যোগাযোগ ও যাতায়াত আরও সহজ হবে। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সাব-রেজিস্ট্রার মেঘনা, কুমিল্লা এক বিজ্ঞপ্তিতে দাপ্তরিক প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে নতুন কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন