• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

মেঘনায় কুমিল্লা–১ আসনের ১০ দলীয় জোট প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বিপ্লব সিকদার / ৪৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
oplus_0

কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) মেঘনা উপজেলার টি অ্যান্ড টি মোড়ে জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কাউছার আলম, মেঘনা উপজেলা টিমের সদস্য আব্দুল আজিজ মোল্লা ও ডা. ইসমাঈল হোসেন, দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মনিরুজ্জামান সাংবাদিকদের মাধ্যমে এই আসনের জনগণের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাড়ি-পাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।
তিনি বলেন, “এ দেশের ছাত্রসমাজ, জনতা ও তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ, যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “জোটের পক্ষ থেকে একটি ইশতেহার দেওয়া হবে এবং আমরা তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এছাড়া নির্বাচিত হলে জনগণের জন্য প্রাপ্ত সব বরাদ্দ সুষমভাবে বণ্টন করা হবে এবং একটি পয়সাও খেয়ানত করা হবে না।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন