• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

হোমনায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ একজন গ্রেফতার

বিপ্লব সিকদার / ৩৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার হোমনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোমনা উপজেলার রাজাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রিভলবার, তিনটি দেশীয় তৈরি বন্দুক, দেশীয় বন্দুক তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে নগদ ১৭ হাজার ৮০০ টাকা, নয়টি মোবাইল ফোন এবং দুটি ট্যাব জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন