• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

বিপ্লব সিকদার / ৫৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে  নির্বাচনী জোট গঠন করেছে গণ অধিকার পরিষদ। তবে মেঘনা উপজেলা শাখা এখনো জোটের প্রার্থী বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রচারণায় নামেনি। বিষয়টি স্থানীয়ভাবে গুঞ্জন সৃষ্টি করেছে।
উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান বিন্দুবাংলা টিভিকে বলেন, “কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিএনপির প্রার্থী বা কোনো প্রতিনিধি দল আমাদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেনি। আলোচনা হলে আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। গণ অধিকার পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রচারণায় অংশগ্রহণ করবে।”
অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী বিন্দুবাংলা টিভিকে জানান, “আনুষ্ঠানিক আলোচনা এখনও হয়নি, তবে যোগাযোগ হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা হবে। আমরা গণ অধিকার পরিষদকে জোট প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রচারণা চালানোর জন্য অনুরোধ করেছি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন