• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

১৬ বছর ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করেছে আ’লীগ

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ গত ১৬ বছর ক্ষমতায় টিকে থাকার স্বার্থে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রামীন টাওয়ার সংলগ্ন মাঠে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা আজ জনরোষের আতঙ্কে দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। জনগণের ওপর চালানো সীমাহীন জুলুম-নিপীড়নের কারণেই তারা এখন নিজ দেশেই প্রকাশ্যে বের হওয়ার সাহস হারিয়েছে। বিশ্বের আর কোথাও এমন নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই নিষিদ্ধ দলটি যাতে ভবিষ্যতে দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল ও সম্মান রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা, ক্রীড়া ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। একই সঙ্গে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, দেশ ও জনগণকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এ সময়ে তারেক রহমানের বিকল্প নেই।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন