• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ৪২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উৎসব রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের উদ্যোগে এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান মাহমুদ মুক্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি ও মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাইফুল বাহার, নির্বাহী সদস্য শহীদুজ্জামান রনি, তানিয়া আক্তার, দিলীপ দাস, মাইন উদ্দিন, তপন, কবির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন