• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

নিজস্ব সংবাদ দাতা / ৩১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।রবিবার (১ ফেব্রুয়ারি ২৬) ভোররাতে মেঘনা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রাত ১টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি হলেন ওই গ্রামের হাজী মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান মিয়া। অভিযানের সময় তার নিজ বাসা থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়।অভিযান শেষে আটককৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র মেঘনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন