• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল

বিপ্লব সিকদার / ৩৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) চালিভাঙ্গা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই গণসংযোগ বাস্তবায়ন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জনপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন শিশির। দলীয় সূত্র জানায়, কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছনির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ১১ ঘটিকায় টিটির চর এলাকা থেকে গণসংযোগ শুরু হবে। এরপর দুপুর ১২ ঘটিকায় বরই কান্দী, দুপুর ১টায় রামপ্রসাদের চর এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চালিভাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হবে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত নামাজ ও খাবারের বিরতির পর বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত নলচর এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হবে।
গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানাবেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে কুমিল্লা–১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন