• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম

বিপ্লব সিকদার / ৩৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষের প্রচারণায় অংশ নিয়েছেন পুত্রবধূ সাইফা ইসলাম। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেনের সহধর্মিণী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দাউদকান্দি বাজার ও সাহাপাড়া এলাকায় দিনভর গণসংযোগ করেন তিনি। এদিন ছিল নির্বাচনী প্রচারণার ১৩তম দিন। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।গণসংযোগে সাইফা ইসলাম সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দাউদকান্দি-মেঘনা এলাকায় ধানের শীষের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বিজয়ী হবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন