কুমিল্লার মেঘনা উপজেলায় রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতৃবৃন্দ। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার সর্ববৃহৎ বাজার মানিকার চর বাজার এ মনিটরিং করেন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, দিলারা শিরিন,আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, আতাউর রহমান ভুইয়া, ও বিএনপি থেকে দায়িত্ব প্রাপ্ত মানিকার চর বাজার মনিটরিং এর সমন্বয়ক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তালেব, সহ অন্যরা।