• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন

দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিপ্লব সিকদার / ৩২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় চাঁদাবাজি ও অপরাধ দমন, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন