• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

দাউদকান্দিতে সুন্দলপুর-ঝাউতলী সড়ক প্রশস্তকরণ কাজ উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ৩৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সুন্দলপুর থেকে জুরানপুর হয়ে ঝাউতলী পর্যন্ত সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জোহর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন খন্দকার মারুফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে ছিলেন। সড়কটি ১৮ ফুটে উন্নীত করা হলে যান চলাচল স্বাভাবিক হবে এবং স্থানীয় অর্থনীতি ও শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ লতিফ ভুইয়া, নূর মো: সেলিম সরকার, রোমান খন্দকার, সুমন সরকার এবং উপজেলা প্রকৌশলী মোঃ জাহেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন