• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

বিপ্লব সিকদার / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মো. ফারুক (পিতা: মানিক মিয়া, গ্রাম: ব্রাহ্মন্দী, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় অস্ত্র আইন, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন