• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন

রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও চারজনকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন। এ সময় এসআই (নিঃ) মো. আবু সাদেকসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানকালে পুলিশ চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— জ্যোতি (২৩), তানজিল (২৬), মো. তপন (২৯) ও মো. ইব্রাহীম (২৮)। তাদের কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় আরও চারজনের নাম উঠে এসেছে, যারা বর্তমানে পলাতক রয়েছেন।গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন