• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন

বিপ্লব সিকদার / ৬৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন কুমিল্লার মেঘনা উপজেলার তিনবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন।সম্প্রতি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে দলের আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরেছেন তিনি। আবেদনপত্রে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর প্রতিও।আবেদনে দিলারা শিরিন উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ১৮ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার হয়।বর্তমানে তিনি কুমিল্লা (উত্তর) জেলা মহিলাদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য, জেলা মহিলাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মেঘনা উপজেলা মহিলাদলের সাবেক সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি মেঘনা উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
জনপ্রতিনিধি হিসেবেও দিলারা শিরিনের রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজিত করেন বলে আবেদনে উল্লেখ করেছেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি এসএসসি, এইচএসসি ও বিএ সম্পন্ন করার পর উন্নয়ন বিষয়ক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।
সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও তিনি সক্রিয়। বর্তমানে তিনি কুমিল্লা জেলা নারী উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং মেঘনা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ‘দিলারা শিরিন ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন গঠনের উদ্যোগ নিয়েছেন।
আবেদনে তিনি দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হয়েছেন। ২০১৮ সালে তাকে আটক করা হয় এবং পরে জনরোষের মুখে ছেড়ে দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলার ঘটনাতেও তিনি উপস্থিত ছিলেন বলে জানান। ২০২২ সালে তার ছেলেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে আটক ও নির্যাতনের অভিযোগও তিনি আবেদনপত্রে উল্লেখ করেছেন।
করোনাকালীন সময়ে তরুণদের সংগঠিত করে কয়েক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। বিভিন্ন সামাজিক সংগঠন থেকে জয়ীতা পদক, রোকেয়া পদক ও মাদার তেরেসা পদকসহ একাধিক সম্মাননা পাওয়ার কথাও আবেদনে উল্লেখ করেছেন।আবেদনের শেষাংশে দিলারা শিরিন বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে তাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে তিনি কৃতজ্ঞ থাকবেন।আবেদনপত্রের সঙ্গে তার রাজনৈতিক কর্মকাণ্ডের ৬৯ পৃষ্ঠার আলোকচিত্র সংযুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন