• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

মেঘনায় নদীপথে চাঁদাবাজি মামলায় ইমরান গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৭৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীপথে চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামুন গ্রুপের সদস্য ইমরান (২৮)কে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।রোববার (২২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণখোলা গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, মেঘনা ও কাঠালিয়া নদীপথে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল তিতাসের শীর্ষ চাঁদাবাজ মামুনের একটি চক্র। গ্রেপ্তার ইমরান ওই চক্রের সক্রিয় সদস্য। তিনি রাধানগর ইউনিয়নের পাড়ারবন গ্রামের শহিদ মিয়ার ছেলে।ইমরানের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজমগীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নদীপথ নিরাপদ রাখতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো চাঁদাবাজ বা দুষ্কৃতিকারীদের এ পথে ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন