ঢাকা   ০৪:২৮:২১ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

২৭ বছর পর মিলনমেলা, উচ্ছ্বাসে ভাসলো এসএসসি-৯৯ ব্যাচ

Reporter Name
  • Update Time : Monday, March 23, 2026,
  • 545 Time View

কুমিল্লার মেঘনা উপজেলার দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ২৭ বছর পর অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মিলনমেলা। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে পুরোনো বন্ধুদের উপস্থিতিতে।
১৯৯৯ থেকে ২০২৬—দীর্ঘ ২৭ বছর পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন অংশগ্রহণকারীরা। দেখা মাত্রই আলিঙ্গন, হাসি-আনন্দ আর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। স্মৃতিকে ধরে রাখতে সেলফিতে নিজেদের ফ্রেমবন্দী করতেও ভোলেননি কেউ।অনুষ্ঠানের শুরুতে পৃথিবী থেকে বিদায় নেওয়া সহপাঠীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় পরিচয় পর্ব। দীর্ঘদিন পর অনেকেই একে অপরকে নতুনভাবে চিনে নেন, খুঁজে পান হারিয়ে যাওয়া সম্পর্কের উষ্ণতা।পরে একে একে মঞ্চে উঠে স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরেন বন্ধুরা। কেউ বলেন দুরন্তপনার কথা, কেউবা শিক্ষকদের শাসনের স্মৃতি। আবেগঘন পরিবেশে অনেকেই জানান, এত বছর পর একসঙ্গে হতে পারার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়—এটি শুধু অনুভবের বিষয়।অনুষ্ঠান শেষে বন্ধুদের পক্ষ থেকে মোহাম্মদ সোহেল রানা সরকার বলেন, ভবিষ্যতে সমাজের পিছিয়ে পড়া মানুষ ও অসচ্ছল বন্ধুদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠিতদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি সবার সহযোগিতা কামনা করেন।বন্ধুত্বের বন্ধন যে সময়ের ব্যবধানে ম্লান হয় না, বরং আরও দৃঢ় হয়—এই মিলনমেলা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি