• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাইয়ের ইতিহাসে দলীয় বয়ান নয়, প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদ ইসলামের আগস্টের শেষ সপ্তাহে টানা ৪ দিনের ছুটির হাতছানি জুলাইয়ের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়লেন শহীদ হৃদয়ের বাবা মজুতদারিতে মৃত্যুদণ্ডের বিধান জানিয়ে ব্যবসায়ীদের সতর্কবার্তা আইনমন্ত্রীর চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার মুক্তিযুদ্ধকে দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা যাবে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা

১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব সংবাদ দাতা / ৮৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল কুদ্দুস কাজল। বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগের বিষয়টি নিজেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কৃতজ্ঞতা প্রকাশ করে ‘আলহামদুলিল্লাহ্’ লিখেছেন নতুন অ্যাটর্নি জেনারেল।
রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর সম্পাদক ছিলেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা এই আইনজীবী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে টিম লিডার করে আইনি সহায়তা উপকমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশার পাশাপাশি তিনি কিছু সময় সাংবাদিকতাতেও যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন