• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

ডেস্ক রিপোর্ট / ৮৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

দেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এ সময় তিনি কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক বিশেষ সভা শুরু হয়। সভায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক অবস্থা, সরবরাহ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং অভ্যন্তরীণ চাহিদা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানি ব্যয় নিয়ন্ত্রণ, বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সাশ্রয়ী ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।এ ছাড়া জ্বালানি খাতে সম্ভাব্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।সভায় মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন