কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মনচর এলাকার হালিম মেম্বার বাজারে এ অভিযান পরিচালিত হয়। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মো. আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সাগরের সেলুনের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোছাঃ ফরিদা বেগম (৪৫), মোছাঃ মমতাজ বেগম (৫৫) ও আঃ মোতালেব মন্ডল (২০)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে ফরিদা বেগম টাঙ্গাইলের কালিহাতি, মমতাজ বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং মোতালেব মন্ডল গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসিন্দা।এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে এসআই মো. আলী হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ওসি আরও বলেন এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবং মাদকের অভিযান অব্যাহত থাকবে।