• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশি অভিযানে ১০ কেজি গাঁজাসহ নিহার দাস (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত নিহার দাস হবিগঞ্জ জেলার লাখাই থানার পূর্ব স্বজনগ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ছয়ফুল্লাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ মাদক ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে তৎপরতা বাড়ায়।একপর্যায়ে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ১০টি পৃথক প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে গাঁজা ছিল এবং সব মিলিয়ে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যসহ মোটরসাইকেলটি জব্দ করে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসে।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, মাদক পাচার প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন