ঢাকা   ০১:১৯:৫৩ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ভ্যানু সরকারি ডিগ্রি কলেজে, দুই দিন কলেজ বন্ধ

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2026,
  • 476 Time View

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর সরকারি কলেজে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ উপলক্ষে দুই দিনের জন্য শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) কলেজের সকল শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯ এপ্রিল (রবিবার) থেকে যথারীতি পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সিদ্ধান্তে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 


এ বিষয়ে মানিকারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমরান হোসাইন বলেন, “প্রাথমিক বৃত্তি পরীক্ষার ভ্যানু হিসেবে আমাদের কলেজ নির্ধারণ করা হয়েছে। পাবলিক পরীক্ষা আয়োজনের কারণে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী শুক্রবার ও শনিবার ছুটি থাকায় মোট চার দিন পরীক্ষা কার্যক্রম চলবে, পাশাপাশি দুই দিন কলেজের স্বাভাবিক ক্লাস বন্ধ রাখা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি