• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ৩৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে মুগারচর-লক্ষণখোলা খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার লক্ষণখোলা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। একই সঙ্গে এটি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, রমিজ উদ্দিন লন্ডনী, এম এম মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার, দিলারা শিরীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। খনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও নৌ-যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।উল্লেখ্য, ঘোষিত কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন