• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাসকে গত ১৭ বছরে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে এমন অভিযোগ তুলে তা সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ইতিহাসকে ব্যক্তি নির্ভর ও পক্ষপাতদুষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, যা জাতির জন্য ক্ষতিকর।শনিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশে অনিয়ম, পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রভাব ছিল স্পষ্ট। তিনি বলেন, “ইতিহাসকে বিকৃত করে একপাক্ষিক বর্ণনা প্রতিষ্ঠা করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করেছে।”তিনি জানান, বর্তমান সরকার “সত্যনির্ভর ও গবেষণাভিত্তিক ইতিহাস” তুলে ধরতে নতুন করে প্রকাশনা কার্যক্রম গ্রহণ করবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি যোগ্য গবেষক ও লেখকদের সম্পৃক্ত করা হবে।নিজেকে তৃণমূল থেকে উঠে আসা কর্মী হিসেবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নেতা এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার ও শিশু সাহিত্যিক আবু সালেহসহ অন্যান্যরা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন