• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব

ডেস্ক রিপোর্ট / ৩১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শিশুকন্যা লামিয়ার (৮) চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বভার নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে হাসপাতালে গিয়ে অসুস্থ লামিয়ার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে লামিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন ড. মারুফ।
পরিদর্শন শেষে তিনি জানান, অগ্নিদগ্ধ এই শিশুর চিকিৎসার সার্বিক ব্যয় ও দায়িত্ব তিনি নিজেই বহন করবেন। তার এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে লামিয়ার পরিবার।এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এম.এম মিজানুর রহমান ও আবু ইউসুফ নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।উল্লেখ্য, লামিয়া মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দিনের কন্যা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীতে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন